ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬,
সময়: ১২:২৮:৫৮ AM

শেরপুরের রাজাপাহাড়ের বর্ননা দিচ্ছেন মনজুরুল হক

মির্জাগঞ্জে তরুনী ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার পাকিস্তানে ট্রেনে জঙ্গি হামলায় নিহত ২৩ হোয়াইট হাউসের বাইরে গুলি, সন্দেহভাজন নিহত এবার ইতিহাস পাল্টাতে চায় বাংলাদেশ নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ এম এ গাফফারকে নিয়ে যুবদলে ব্যাপক আলোচনা ত্যাগীদের মূল্যায়নে যুবদলের নতুন কমিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে ‘সরকার ব্যাংক খাতে নিজস্ব লোক বসিয়ে বিশৃঙ্খলা করছে’ ঢাবিতে তারেক রহমান:সহপাঠী ও ক্যাম্পাসজীবন পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে ঘোষরাই সংকটে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বিএনপিতে পরিকল্পিত টার্গেট, নাকি অভ্যন্তরীণ সংকট? চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০ ঈদযাত্রা ও পশুর হাটে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার রাজনীতি ও বিএনপির সাংগঠনিক বাস্তবতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জামায়াতের নিন্দা পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার রামিসা হত্যা: বিচার দাবিতে কালশীতে সড়ক অবরোধ দিল্লির বৈঠকে আওয়ামী লীগের নতুন কৌশল শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানার সামনেই বসে পড়লেন পাটওয়ারী ট্রফিহীন মৌসুম শেষে রিয়াল ছাড়ার ঘোষণা আরবেলোয়ার সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিল বিজিবি মিছিলের চেষ্টা, আ" লীগের ৩২ নেতাকর্মী আটক একদিনে নিশ্চিত হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু ১৬ মাসে ৫৮০ শিশু ধর্ষিত, ৪৮৩ জনকে হত্যা ডুলির নিয়োগ রুখতে বাফুফের সামনে বিক্ষোভ কেন হতাশায় বিএনপির তৃণমূল কর্মীরা পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার
প্রধান শিক্ষক পদে পদোন্নতি শুরু শরৎচন্দ্র চট্রোপাধ্যায় শেষ জীবনে সয়াবিন তেলের দাম বাড়লো ৯ টাকা খণ্ডকালিন শিক্ষকদের অত্যাচারে অধ্যক্ষের পদত্যাগ পর্তুগাল লিসবনে গঠিত হলো সাহিত্য সংসদ সমকাল সম্পাদক হলেন এ হোসেন মধ্যবিত্তের নাগালের বাইরে নিত্যপন্য পর্তুগালে কুমিল্লা উত্তর কমিউনিটির কমিটি গঠন বিদেশেও ক্রিকেট প্রেমীরা বাংলার মুখ উজ্জ্বল করবে ইফাত মতিউরেরই ছেলে:নিজাম হাজারী পূর্ব শত্রুতার জেরে সাব্বিরকে ফাঁসানোর চেষ্টা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে তলব মেহেরপুরে জনতা ব্যাংক শাখা উদ্বোধন আজ লাবলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী শিরীন চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী ! খালেদা’র রোগমুক্তি কামনায় পর্তুগাল স্বেচ্ছাসেবক দল বিদায় দ. আফ্রিকা টিকলো বাংলাদেশ বিশ্বে বাংলার সুরকে ছড়িয়ে দিতে চাই:দিনা মন্ডল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো বেপরোয়া হয়ে উঠেছে পর্তুগাল আওয়ামী লীগ ‘নিউ ইয়ার এ জিতবে সবাই’ রিয়েলমি কেনার সুযোগ ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট সভাপতি পার্থ ও সম্পাদক রোহান বাজারে ঊর্মি গ্রুপের নতুন পণ্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো নির্বাচনকে সামনে রেখে মত বিনিময় হাসপাতালে নেওয়া হয়েছে মির্জা ফখরুলকে গণতন্ত্র এখনো ‘অটুট আছে’বাইডেন

আগামী ১২ জুন শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।এই দুই দল ছাড়াও নেদারল্যান্ডস আছে ত্রিদেশীয় সিরিজে। স্কটল্যান্ডের উদ্দেশ্যে দুই গ্রুপে দেশ ছাড়ছেন ক্রিকেটাররা।রোববার (২৪ মে) রাতের ফ্লাইটে যাবে এক গ্রুপ, মঙ্গলবার (২৬ মে) যাবে আরও একটি গ্রুপ। স্কটল্যান্ডের প্রস্তুতি পর্ব শেষ করে সেখান থেকেই ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাবে নিগার সুলতানা জ্যোতির দল।বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অতীত অবশ্য খুব একটা সুখকর নয়। বড় টুর্নামেন্টে ধারাবাহিকতা, ব্যাটিং ব্যর্থতা ও চাপের মুহূর্তে ভেঙে পড়ার চিত্র বারবার দেখা গেছে।

২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ নিয়মিত খেলছে। কিন্তু ফলাফলের দিক থেকে বৈশ্বিক এই আসরে একেবারেই বিবর্ণ বাংলাদেশ। ২৫ ম্যাচে মাত্র ৩ জয় বাংলাদেশের।

২০১৪ সালে প্রথম আসরে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে ঘরের মাঠে হারানোর সুখস্মৃতির পর চার আসরে কোনো জয় ছিল না বাংলাদেশের। ষষ্ঠ আসরে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরবর্তীতে আবার ব্যর্থতার গাড়ি চলতেই থাকে।

দুই বছর পেরিয়ে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসছে এবারের আসর। মাঠে ভালো ক্রিকেট খেলে ইতিহাস পরিবর্তন করার চ্যালেঞ্জ নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

রোববার সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, একটা দীর্ঘ উইনলেস রোড পেরিয়ে আসছিলাম। তবে আমি এটাকে বোঝা হিসেবে দেখছি না। বরং ইতিহাস বদলে দেওয়ার একটি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি।

প্রথমবারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ দল অংশ নেবে। দুইটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। সব মিলিয়ে ম্যাচ হবে ৩৩টি। ১২ জুন টুর্নামেন্ট শুরু হবে। ২৪ দিনের রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষে ৫ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল ম্যাচ।বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানকে। ‘বি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে, এজবাস্টনে। সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচ। একই ভেন্যুতে ভারত ও পাকিস্তানের ম্যাচ। ১৭ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে হেডিংলিতে।

তিন দিন পর হ্যাম্পশায়ারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাঁচ দিনের বড় বিরতির পর ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।

বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট জ্যোতি বলেন, প্রত্যেকবার আইসিসি ইভেন্টের আগে আমরা তেমন আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ পেতাম না। এটা আমাদের একটা কমপ্লেইন ছিল। এবার কিন্তু সেটা নেই। আমরা অনেক ম্যাচ খেলেছি, সামনে আরও ম্যাচ আছে। আমার মনে হয় টুর্নামেন্টের আগে কম্বিনেশন ঠিক করার জন্য যথেষ্ট সময় পাব।

বাংলাদেশের বড় চিন্তা বরাবরই ব্যাটিং। বিশেষ করে টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ছিল সবসময়। তবে এবার দলটি আগের চেয়ে বেশি ব্যালান্সড বলে মনে করছেন জ্যোতি। “আগে দুই-একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল ছিলাম। এখন কয়েকজন ক্রিকেটার নিয়মিত টিম পারফরম্যান্সে অবদান রাখছে। আমরা শুধু ভালো খেলতে না, ম্যাচ জিততে চাই।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের ত্রিদেশীয় সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, সঠিক কম্বিনেশন খুঁজে বের করা এবং ব্যাটারদের আত্মবিশ্বাস ফেরানো, এই তিনটিই হবে মূল লক্ষ্য।

পরনে নেই প্রথাগত গেরুয়া বসন, হাতে নেই চিরাচরিত একতারা। তবুও যখন বেহালার ছড় টানেন আর কণ্ঠ ছাড়েন, তখন শ্রোতারা হারিয়ে যান অন্য এক ভাবে। তিনি তানিয়া সরকার। সময়ের সাহসী ও জনপ্রিয় এক বাউল শিল্পী, যিনি চিরায়ত প্রথার বাইরে গিয়েও সুরের জাদুতে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়।
​সুরের আলোয় নুসরাত থেকে তানিয়া
​সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্ম নেওয়া নুসরাত জাহান তানিয়ার বেড়ে ওঠা ঢাকার ধামরাইয়ে। জীবনের মোড় বদলে যায় যখন তিনি বাউল গানের দীক্ষা নেন। তার প্রথম গানের গুরু বাবা তরিকুল ইসলাম তোরাপ। শৈশবে আয়নার সামনে দাঁড়িয়ে বাবার স্বপ্নের প্রতিফলন দেখতেন তিনি। পরবর্তীতে টাঙ্গাইলের ওস্তাদ সুনিল সরকারের কাছে বাউল গানের গুরুমুখী বিদ্যায় শিক্ষিত হন। গুরুর দেওয়া ‘তানিয়া সরকার’ নামেই আজ তিনি দেশের সংগীতাকাশে এক উজ্জ্বল নক্ষত্র।
​করোনা জয় ও ডিজিটাল বিপ্লব
​২০২০ সালে পেশাদার যাত্রা শুরু করলেও বিশ্বব্যাপী মহামারী তানিয়ার পথ আগলে দাঁড়ায়। কিন্তু সুর যার রক্তে, তাকে থামানো দায়। প্রতিকূল সময়ে অনলাইনে শুরু করেন গানের আসর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গায়কী ও বেহালার সুর মুহূর্তেই ভাইরাল হয়। ২০২৬ সালে এসে তার গাওয়া ‘ও রাধে ও রাধে’ এবং ‘কলিজা কাটা বিচ্ছেদ’ গানগুলো ইউটিউব ও টিকটকে নতুন প্রজন্মের মুখে মুখে ফিরছে।
​স্বামী যখন অনুপ্রেরণার সারথি
​তানিয়ার এই সাফল্যের পেছনে বড় শক্তি তার স্বামী মো: আলহাজ হোসেন। শুরুতে কিছুটা অনীহা থাকলেও এখন তিনিই তানিয়ার প্রধান দিকনির্দেশক। কোন গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কাটবে, কোন মায়াবী হাসিতে মঞ্চ মাতাবে—সব পরিকল্পনাতেই থাকে স্বামীর অনুপ্রেরণা। ধামরাই সরকারি কলেজে পড়াশোনার পাশাপাশি গানকে পেশা হিসেবে নিয়ে তানিয়া প্রমাণ করেছেন, একাগ্রতা থাকলে সবকিছুই সম্ভব।
​স্বপ্ন যখন আকাশ ছোঁয়ার
​চ্যানেল আই-এর ‘মেঘে ঢাকা তারা’ থেকে শুরু করে দেশের বড় বড় মেলা কিংবা স্টেজ শো—সবখানেই তানিয়ার পদচারণা। বাউল, বিচ্ছেদ, লালনগীতি কিংবা পল্লীগীতি—সব ধরণের গানেই তিনি সমান পারদর্শী। তবে তানিয়ার স্বপ্ন আরও বড়। তিনি বলেন:
​"দর্শক-শ্রোতাদের ভালোবাসাই আমাকে আজকের তানিয়া সরকার বানিয়েছে। আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। কোনো একদিন বাংলার এই শেকড়ের সুর বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়াই আমার জীবনের লক্ষ্য।"

​বেহালার তারে মায়ার জাল বুনে তানিয়া সরকার বুঝিয়ে দিয়েছেন, বাউল হওয়া মানে শুধু বেশভূষা নয়, বরং অন্তরের গভীর থেকে সুরের সাধনা করা। অদম্য এই শিল্পী এখন কেবল তানিয়া নন, তিনি বাংলার লোকজ সংগীতের এক নতুন আশার নাম।