ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৯:১১:৩২ PM

ভীমগঞ্জ বাজারের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত

মুঞ্জুরুল হক জেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি
28-02-2026 07:06:04 PM
ভীমগঞ্জ বাজারের কমিটি গঠন নিয়ে সভা অনুষ্ঠিত

শেরপুরের ভীমগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে বার্ষিক কমিটি গঠনকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজের মুক্তমঞ্চে আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সভা চলে।সভায় সভাপতিত্ব করেন ডাঃ শাহজাহান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন নরুল ইসলাম। বাজারের ইজারাদার মিসেস বাদল (পপি) উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মোঃ সালাউদ্দিন, মোঃ বজলু মাস্টার, মোঃ আজিজুল ইসলাম, মোজাম্মেল হক ও সাইদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন মোঃ লিটন। বক্তারা ভীমগঞ্জ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাজারে নিরাপত্তা জোরদারের জন্য সিসি ক্যামেরা স্থাপনের দাবি তোলা হয়। বক্তারা জানান, এর আগে বাজারে চুরির ঘটনা ঘটেছে, তাই ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
ইজারাদার মিসেস বাদল (পপি) তার বক্তব্যে বলেন, তার স্বামী বাদলকে নিয়ে হত্যার অভিযোগ এবং তার ছেলেকে চাঁদাবাজ আখ্যায়িত করার বিষয়টি তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি দাবি করেন, তার দায়িত্ব পালনকালীন সময়ে বাজারে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়নি। বাজারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।