ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
সময়: ০৩:১০:২৯ AM

একটি দল রাজপথে বিশৃঙ্খলা করছে:প্রধানমন্ত্রী

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
21-10-2026 11:53:26 AM
একটি দল রাজপথে বিশৃঙ্খলা করছে:প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন বিঘ্নিত করতে একটি বিশেষ দল কয়েকটি ছোট ছোট দলকে সঙ্গে নিয়ে রাজপথে বিশৃঙ্খলা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা যখন বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিচ্ছি, মা বোনদের ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিচ্ছি, শিক্ষা ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবছি তখন একটি দল জনগণকে বিভ্রান্ত করছে।

সরকার প্রধান বলেন, আমাদের নেওয়া এসব কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত কে হবে? এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় ১৯৭১ সাল থেকে শুরু করে যখনই তারা সুযোগ পেয়েছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।দেশের উন্নয়ন ঠেকাতে ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ রইলো।