ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সময়: ০২:৩৩:৫৭ AM

৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

মোঃ শাকুর খান শুভ, কেরাণীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি
24-03-2026 02:33:57 AM
৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তা এলাকায় একটি গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে, আনুমানিক বাজার মূল্য ১২,০০,০০০ টাকা। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ ওসমান ভূঁইয়া (৩৮)  মোঃ ইয়ামিন মিয়া (১৮) ও আইনের সাথে সংঘাতে জড়িতে শিশু (১৭) । এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,৪০০ টাকা উদ্ধার করা হয়। ২১ জুলাই শুক্রবার  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তর্বতী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।