ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬,
সময়: ০৪:৫১:১৬ PM

প্রপার্টি প্রজেক্টসের এর মালিক কাজী রুবেলের বিরুদ্ধে জাল কাগজপত্র ব্যবহার করে ক্লায়েন্টের জমি দখলের চেষ্টার অভিযোগ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
14-09-2023 12:48:27 PM
প্রপার্টি প্রজেক্টসের এর মালিক কাজী রুবেলের বিরুদ্ধে জাল কাগজপত্র ব্যবহার করে ক্লায়েন্টের জমি দখলের চেষ্টার অভিযোগ

শ্রীনগর,মুন্সিগজ:  শ্রীনগর এ বাজারে অবস্থিত সম্পত্তি স্থানীয় ব্রোকারেজ সম্পত্তি প্রতিষ্ঠান প্রপার্টি প্রজেক্টস এর মালিক কাজী রুবেলের বিরুদ্ধে এক স্থানীয় বাসিন্দা ও জমির মালিক মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেছেন যে, তার জমি বিক্রির ব্যবস্থা করার পরিবর্তে জাল কাগজপত্র ব্যবহার করে জমিটি নিজের দখলে নেয়ার চেষ্টা করা হয়েছে।


তাজুলের ভাষ্য,অনুযায়ী তিনি শ্রীনগরে অবস্থিত একটি জমি বিক্রি করার সিদ্ধান্ত নেয়ার পর প্রপার্টি প্রজেক্টস এ যান। তিনি বলেন শুরুতে তাকে আশ্বাস দেয়া হয়েছিল যে তার জমি খুব দ্রুত বিক্রি করে দেওয়া সম্ভব হবে। প্রতিষ্ঠানটিকে বৈধ মনে করে তিনি তার সম্পত্তির বিস্তারিত তথ্য দেন এবং পরবর্তী অগ্রগতির জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু কয়েকদিন পরও কোন অগ্রগতি না হওয়ায় তিনি আবার অফিসে ফিরে যান এবং কি হয়েছে তা জানতে চান।


সেখানে তাজুলের অভিযোগ, তাকে এমন কিছু কাগজপত্র দেখানো হয় যাতে উল্লেখ ছিল যে জমিটি ইতোমধ্যেই কাজী রুবেলের নামে হস্তান্তর করা হয়েছে । তাজুল দাবি করেন ঐ কাগজপত্র সম্পুর্ন মিথ্যা এবং তিনি কখনই জমির মালিকানা হস্তান্তরে সম্মতি দেয় নি। তার অভিযোগ জমি বিক্রির ব্যবস্থা করার পরিবর্তে অফিসটি তার বিশ্বাস ও সম্পতির তথ্য ব্যবহার করে জমির উপর একটি প্রতারনা মুলক দাবি তৈরী করেছে। 

 তাজুল আরো অভিযোগ করেন, তিনি  প্রতিবাদ করলে অফিসের কর্মচারীরা কোন ব্যাখ্যা না দিয়ে বরং তাকে প্রাণনাশের হুমকি দেয় । তার দাবি তারা তাকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথা না বলতে সতর্ক করে এবং ভয় দেখাতে আওয়ামী লীগের নাম ব্যবহার করে। তাজুল আরও অভিযোগ করেন আতঙ্ক ও চাপ সৃষ্টির জন্য শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমানের নামও ব্যবহার করা হয়।


তাজুলের মতে সাধারণভাবে জমি বিক্রির একটি প্রচেষ্টা শেষ পর্যন্ত মালিকানা নিয়ে সরাসরি বিরোধে রূপ নেয়। এই অভিযোগের পর প্রপার্টি প্রজেক্টস এর কার্যক্রম নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হয়েছে । তাজুলের দাবি প্রতিষ্ঠানটির প্রকৃত মধ্যস্থতাকারী হিসেবে কাজ না করে বরং জাল দলিল তৈরি ও জমি দখলের একটি আড়াল হিসেবে কাজ করছিল।