ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬,
সময়: ০৩:১৩:২৩ PM

বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
29-03-2026 01:51:49 PM
বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে

বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে সেই গাড়ি ফেরিতে তুলতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি ফেরিতে রেলিং লাগানো হবে বলেও জানিয়েছেন তিনি। দেশে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে রোববার (২৯ মার্চ) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক সভা শেষে তিনি একথা জানান।