ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
সময়: ১০:৫৭:০৩ PM

মিন্টো রোডে শুভেচ্ছা বিনিময় করবেন ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
17-03-2026 08:53:49 PM
মিন্টো রোডে শুভেচ্ছা বিনিময় করবেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের নামাজ শেষে নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ডা. শফিকুর রহমান।এছাড়া ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এবং বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় পর্বটি বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।