ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ১০:৪০:৩৫ PM

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন:মির্জা আব্বাস

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-02-2026 08:57:13 PM
আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন:মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহতায়ালা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেন, আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া চাই। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, আমি যেন অশান্তিতে থাকি এমন একটি পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন কিছু অশালীন কথা বলছে যাতে এখানে মারামারি হয়। আমিতো ওইদিকে যাবো না। তারা নির্বাচনে সিনক্রিয়েট করার অনেক অনেক চেষ্টা করছে।
মির্জা আব্বাস অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের ফল পরিবর্তনের চেষ্টা হতে পারে। তিনি বলেন, এই দলগুলো নিজেদের করা কার্যকলাপের দায় অন্য দলের ওপর চাপিয়ে দিতে চাইছে, কারণ তাদের সমর্থিত দল বর্তমানে ক্ষমতায় আছে।

তিনি প্রশ্ন তোলেন, যাদের দেশের প্রশাসন পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে পরিস্থিতি দেখবে বলে হুমকি দিচ্ছে। তার মতে, এই ধরনের সাহস তারা পেয়েছে কারণ সরকারের গুরুত্বপূর্ণ পদে তাদের লোক রয়েছে। মির্জা আব্বাস আরও উল্লেখ করেন, প্রয়োজন হলে এই পদস্থ লোকজন তাদের ইচ্ছামতো নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করতে সক্ষম হবে।