ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সময়: ১২:৩২:৩০ PM

ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম
24-03-2026 12:32:30 PM
ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবু মুসা ছোটন (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পলাশ মিয়াকে আটক করেছে স্থানীয় জনতা।মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ছোটন শ্রুতিধর হাজির স্কুল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ইফতারের পর শ্রুতিধর এলাকায় পলাশ মিয়াসহ কয়েকজন ছোটনের বাড়িতে যান। এ সময় তাকে বাড়ি থেকে ডেকে জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যান। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পলাশ ছোটনকে মারধর করেন। এক পর্যায়ে ছোটনের পেটে ছুরিকাঘাত করা হয়। চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধারের পর প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মারা যান।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসূল বলেন, এ ঘটনায় নিহতের জেঠাত ভাই পলাশ মিয়াকে আটক করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।