ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৭:২৪:০৫ PM

নিহত নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-09-2026 06:40:06 PM
নিহত নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগে ও নির্দেশনায় এই অসহায় পরিবারগুলোর জন্য বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। যাদের বাড়ি উপহার দেওয়া হচ্ছে তারা হলেন— পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া একটি অসহায় পরিবার।রোববার চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন।

দলীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত নেতাকর্মী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যে ধারাবাহিক কার্যক্রম ‘আমরা বিএনপি পরিবার’ চালিয়ে আসছে, এই নতুন বাড়ি উপহার তারই অংশ।