ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬,
সময়: ০৯:১২:৪৩ PM

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
29-07-2026 07:58:49 PM
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী শনিবার এ বৈঠক হবে গণমাধ্যমকে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দলীয় সূত্র বলছে, এই বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী কে হবে তা নিয়ে এজেন্ডা থাকতে পারে। প্রসঙ্গত, ‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে গেল শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের মনোনয়নে বঙ্গভবনের বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকল বিএনপি। এই বৈঠকে আলোচনার পাশাপাশি সিদ্ধান্তও হতে পারে বলে ধারণা করছেন দলের একাধিক সূত্র।