ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬,
সময়: ০৬:৫৯:১৮ PM

ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-07-2026 05:24:13 PM
ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নীলফামারীর ডোমারে পেছন থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। অপর নিহত ব্যক্তি ভ্যানচালক।রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।