ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
সময়: ০৬:৪০:১৬ PM

এনসিপির সমাবেশে বোমা হামলার তদন্ত দাবি

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
07-07-2026 05:07:24 PM
এনসিপির সমাবেশে বোমা হামলার তদন্ত দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া সম্পাদক এহসান আহমেদ।বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে দেশে প্রতিহিংসা ও নাশকতার পুরনো রাজনৈতিক সংস্কৃতি আবারও ফিরে আসতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, টেকসই রাষ্ট্র সংস্কার এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার প্রকৃত সত্য উদঘাটন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সহিংসতা ঠেকাতে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।এ লক্ষ্যে প্রশাসন ও দেশের সব রাজনৈতিক দলের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।