ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬,
সময়: ১০:২৮:০৪ PM

আমির হোসেন এর মৃত্যুতে ডাঃ ইরান এর শোক

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
24-06-2026 08:22:24 PM
আমির হোসেন এর মৃত্যুতে ডাঃ ইরান এর শোক

বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও লালমনিরহাট-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী মোঃ শুভ আহমেদের পিতা মোঃ আমির হোসেন (৭০) আজ বুধবার দুপুর ২টা ১০ মিনিটে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। মোঃ আমির হোসেনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।

এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুমের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে মহান আল্লাহর নিকট পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করেন।

এছাড়াও বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসরুল্লাহ তালুকদার এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন পৃথক শোকবার্তায় মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ বুধবার বাদ মাগরিব লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশনের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।