ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬,
সময়: ১১:০১:১০ PM

এপ্রিল-জুনে দুটি ঘূর্ণিঝড়, ৫ দিন তীব্র বজ্রঝড়ের শঙ্কা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
02-04-2026 07:53:22 PM
এপ্রিল-জুনে দুটি ঘূর্ণিঝড়, ৫ দিন তীব্র বজ্রঝড়ের শঙ্কা

আগামী জুন মাস পর্যন্ত দুটি ঘূর্ণিঝড় এবং ৫ দিন তীব্র কালবৈশাখী (বজ্রঝড়) হতে পারে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জুন পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ৩-৪ লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১-২ নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।এছাড়া দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৬-৮ দিন হালকা/মাঝারি এবং ৩-৫ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে।
এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এদিকে দেশে ৬-৮ টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সে.)/ মাঝারি (৩৮-৩৯.৯ডিগ্রি সে.) এবং ৩-৪টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সে.) তাপ প্রবাহ বয়ে যেতে পারে।