ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬,
সময়: ০৭:০৮:১৭ PM

যশোর ও খুলনা দখলে নিতে চান বিজেপি নেতা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
25-03-2026 09:05:00 PM
যশোর ও খুলনা দখলে নিতে চান বিজেপি নেতা

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন। এ সময় তার পাশে ছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার সহযোগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।বুধবার (২৫ মার্চ) কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। আর এ জন্য তিনি বাংলাদেশি হিন্দুদের সহায়তা চেয়েছেন।শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বি-টিম হুমায়ুন কবীররা যত‌ই চেষ্টা করুক, নতুন করে ‘বাবরি মসজিদ’ তৈরি করতে দেওয়া হবে না। যদি হয় সেটাকে গুঁড়িয়ে দেওয়া হবে।তিনি আরও বলেন, বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতের সঙ্গে যুক্ত হন।বিশেষ করে যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করার কথা তিনি সরাসরি উল্লেখ করেন।