ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬,
সময়: ০৪:১৩:২০ PM

শান্ত-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

এমডি ফারুক,সিনিয়র স্পোর্টস রিপোটার ।। দৈনিক সমবাংলা
23-04-2026 02:42:04 PM
শান্ত-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

৩২ রানে নেই ৩ উইকেট। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে উৎড়ে তোলার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস।তাদের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। শান্ত ২৩ আর লিটন ১২ রানে অপরাজিত আছেন।টস হারের হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই টস হারলো বাংলাদেশ। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে টাইগাররা।

শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গেছেন আগেভাগে। ওররকির টানা দুই ওভারে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন। সাইফ (০) খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন। ওররকির পরের ওভারে ইনসাইডেজ হয়ে বোল্ড হয়েছেন তামিম (০)।সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ওররকির তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৮ রান করে। ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।