ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
সময়: ০৯:১২:০৩ PM

জামায়াত সমর্থিত ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নির পদত্যাগ

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-06-2026 07:36:41 PM
জামায়াত সমর্থিত ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নির পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াতপন্থি সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদত্যাগ করেছেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।আজ মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।আজ পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবদুল কাইয়ুম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল কাইয়ুম জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিরোধী দলীয় সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন—অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট গোলাম রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট আসাদ উদ্দিন ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— অ্যাডভোকেট ইমরুল কায়েছ রানা, অ্যাডভোকেট হুমায়ুন কবির তানিম, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ভুঁইয়া, অ্যাডভোকেট আবদুল্লাহিল মারফ ফাহিম, অ্যাডভোকেট জোয়াদুর রহমান, অ্যাডভোকেট শামসিল আরেফিন, অ্যাডভোকেট মাহাবুবা আক্তার রলি, অ্যাডভোকেট নূর নবী উজ্জ্বল, অ্যাডভোকেট আল রেজা আমির, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম।