ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬,
সময়: ০৪:১৭:২৪ AM

ভুঁইফোড় পার্টি দিয়ে নির্বাচন মঞ্চস্থ সরকারের:রিজভী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
05-05-2026 04:17:24 AM
ভুঁইফোড় পার্টি দিয়ে নির্বাচন মঞ্চস্থ সরকারের:রিজভী

বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,দেশের জনগণ   তফসীল প্রত্যাখ্যান করায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন মঈন-ফখরুদ্দিনের মতো তথাকথিত কিংস পার্টি, ভূইঁফোড় পার্টি, ড্রিঙ্কস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরী করে তাদেরকে দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি বলেন,শেখ হাসিনা তার এজেন্সীগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী সরকারের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ-প্রলোভন-ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলে বলে কৌশলে, টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে। আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এইসব কিংস পার্টি, ভূইঁফোড়, ছিন্নমূল পার্টি হালুয়া-রুটির ভাগ প্রাপ্তির লালসায় ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন-বঙ্গভবনে ছুটোছুটি করছেন। 

বুধবার সন্ধ্যায় ষষ্ঠ দফা অবরোধের সার্বিক চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

 

রিজভী বলেন, দেশের কৃষক-শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, শ্রমজীবী-কৃষিজীবী, পেশাজীবী, সম্মানিত আলেম ওলামাসহ সকল শ্রেণী পেশার মানুষ তথা গার্মেন্টস শ্রমিকসহ দেশের সকল নাগরিক বর্তমানে মানবিক মর্যাদা হারিয়ে, রাজনৈতিক অধিকার হারিয়ে, ভোট প্রয়োগের অধিকার হারিয়ে নিজ দেশেই যখন শেখ হাসিনার মাফিয়া চক্রের শৃংখলে বন্দী তখন আত্মা বিক্রি করা কিছু লোক সামান্য খুদ-কুড়োর লোভে তারা বিবেক বিবেচনাহীনভাবে তামাশার নির্বাচনে অংশ নিচ্ছেন। এই সব রদ্দি মার্কা বেইমান দলছুটরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। কিন্তু এই সমস্ত রং বদলানো পরজীবী রাজনীতিবিদরা জনগণের সংকেতবার্তা টের পাচ্ছেন না, জনগণ খুব দ্রুতগতিতে ধেয়ে যাচ্ছে সরকারের সিংহাসন ধুলোয় লুটিয়ে দিতে, জনগণের সেই পদচিহ্ন লক্ষ্য করতে পারছে না এই নব্য রাজাকারেরা।

 

তিনি আরো বলেন,গণতন্ত্রকামী কোটি কোটি মানুষকে মাফিয়া চক্রের নিপীড়ণের মুখে ঠেলে দিয়ে শেখ হাসিনার গৃহপালিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের তফসিল নাটক স্রেফ ভাগ বাটোয়ারার নির্বাচনকে বৈধতার সীল মোহর দেয়ারই কারসাজি মাত্র। কাজী রকিব আর নুরুল হুদার দেখানো ভাঁওতাবাজীর নির্বাচনের পথেই হাঁটছেন কাজী আউয়ালগং।