ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬,
সময়: ০৮:৪৩:৫০ AM

অনুমতি ছাড়াই শুক্রবার গণমিছিল বিএনপি’র

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
06-05-2026 08:43:50 AM
অনুমতি ছাড়াই শুক্রবার গণমিছিল বিএনপি’র

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার রাজধানীতে গণমিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।যুগপৎভাবে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া অনুমতি ছাড়াই এ কর্মসূচি পালনের কথা জানান মির্জা ফখরুল।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।